ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণা-৩ আসনে ৬ প্রার্থীরই মনোনয়ন বৈধ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

নেত্রকোণা-৩ আসনে ৬ প্রার্থীরই মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ছয় (৬) প্রার্থীরই চূড়ান্ত মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়ন দাখিলের শেষ দিন গত ২৯ ডিসেম্বর উক্ত ছয় (৬) প্রার্থীই তাঁদের মনোনয়ন ফরম দাখিল করেন। 

রোববার সন্ধ্যায়  এ সব তথ্য নিশ্চিত করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম।

মনোনয়ন পত্র বৈধ ৬ প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মো.খাইরুল কবির নিয়োগী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন তালুকদার, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. শামসুদ্দোহা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাকির হোসেন।

জেএইচআর

Link copied!