ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

১৫ বিজিবির মাদকবিরোধী অভিযান, ভারতীয় গাঁজাসহ আটক ২ নারী

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:২৩ পিএম

১৫ বিজিবির মাদকবিরোধী অভিযান, ভারতীয় গাঁজাসহ আটক ২ নারী

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝাউরানী বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজাসহ ০২ জন নারী আসামিকে আটক করেছে।

গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। এমন তথ্যানুযায়ী, ৬ জানুয়ারি সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঝাউরানী বিওপি’র আওতাধীন দক্ষিণ ঝাউরানী (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) নামক স্থানে বিজিবি’র টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সময় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে বিজিবি টহল দলের সদস্যরা তাদের গতিরোধ করেন এবং মহিলা বিজিবি সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে (১) রোমিছা বেগম (৪০) এবং (২) আছিয়া বেগম (৬০), উভয়ের গ্রাম- উত্তর ঝাউরানী, পোস্ট- ভেলাগুড়ি, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট এর শরীরে বিশেষভাবে ফিটিং অবস্থায় বহনকৃত ০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় গাঁজা ০৫ কেজি, যার সিজার মূল্য ২২ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে হাতিবান্ধা থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। 

এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার বলে জানান স্থানীয়রা। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!