ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি 

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি 

জানুয়ারি ৬, ২০২৬, ০৯:০০ পিএম

বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস

রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বিলাইছড়ি জোনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের ডরমেটরি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি অজ্ঞাতনামা বাসার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৬৭ কেজি অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ পরবর্তীতে বিলাইছড়ি জোন সদরে নিয়ে আসা হয়। আজ ০৬ জানুয়ারি মঙ্গলবার সকালে জোন সদরের ট্রেনিং শেডের পাশে মাটিতে গর্ত করে এবং অগ্নিসংযোগের মাধ্যমে এই অবৈধ মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়।

পার্বত্য অঞ্চলে মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!