ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ১০:২৭ এএম

সোনারগাঁয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতার্ত এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী মোহাম্মদীয়া এতিমখানা ও মাদ্রাসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার এবং সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণ শেষে ইউএনও আসিফ আল জিনাত বলেন, তীব্র শীতের প্রকোপ বাড়ায় সরকারিভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হলো। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!