ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৩২ পিএম

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বগুড়া ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার অনুষ্ঠিত সভা দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশনার।

বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (করতোয়া) জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে নির্বাচন প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। 

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) ও বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদত হোসেন।

একই দিন নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। 

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)।

ইএইচ

Link copied!