ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী গ্রেপ্তার

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জানুয়ারি ৮, ২০২৬, ০৭:১৭ পিএম

নারায়ণগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ৩টায় সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নারী আসামি হলেন, খিলগাঁও মডেল স্কুল কালভার্ট সংলগ্ন ফরহাদ মিয়ার ভাড়াটিয়া আরজু মিয়ার মেয়ে কল্পনা আক্তার এবং পাবনা জেলার সাথিয়া থানার আব্দুল মান্নানের মেয়ে মরিয়ম আক্তার ফারজানা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী একটি গাড়ি তল্লাশির উদ্দেশ্যে সংকেত দেওয়া হয়। চালক বাসটি থামানোর সাথে সাথে নারী পুলিশ সদস্যসহ বাসের ভেতরে উঠে সন্দেহভাজন ব্যক্তিদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় সি-৩-৪ সিটে বসা দুই জন মহিলা তাদের সিট হতে উঠে কৌশলে গাড়ি হতে নামার চেষ্টা করলে তাদের আটক করা হয়। 

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটকের পর তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!