ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শরিফ, প্রস্তুত ২০ কিলোমিটার ভেন্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৪৬ পিএম

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শরিফ, প্রস্তুত ২০ কিলোমিটার ভেন্যু

উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর (কু. ছে. আ.) ওরস শরিফ প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে শুরু হতে যাচ্ছে। 

শনিবার থেকে শুরু হয়ে এই ওরস চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।

শুক্রবার বিকেলে এই উপলক্ষে দরবার শরিফের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, মো. কামরুল হুদা, কর্মী গ্রুপের কবিরুল ইসলাম সিদ্দিকী, দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ও শহিদুল ইসলাম শাহীন।

এদিকে ওরস উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে জাকের মঞ্জিল। দেশ-বিদেশ থেকে আগতদের জন্য ২০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে। পুরো ভেন্যুর প্রবেশ পথে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সব স্থাপনায় নতুন করে রঙের প্রলেপ ও পর্যাপ্ত সফেদ এলইডি বাতি সব মিলিয়ে অপরূপ এক সাজে সজ্জিত বিশ্ব জাকের মঞ্জিল। গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার, নিরাপত্তা চৌকি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে মূল এলাকার বাইরে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের ন্যায় আগত আশেকান-জাকেরান ওরসের দিনগুলিতে দরবার শরিফে ফরজ, সুন্নত ও নফল এবাদত বন্দেগীতে রত থাকবেন। দয়াল নবী রাসুলে করিম (সা.), তদীয় সাহাবায়ে-কেরাম, আহলে-বায়াত, তরিকার ইমাম মুজাদ্দেদ আলফেসানী (রা.), খাজা এনায়েতপুরী (কু. ছে. আ.) সহ সকল নবী-রাসুলগণ, ওলী-আউলিয়াগণের পাক আত্মাসহ সকল ইন্তেকাল প্রাপ্ত মুমিন-মুসলমানদের আত্মায় সওয়াব রেসানী করা হবে। 

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং বিশেষ করে সকল প্রকার বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে মোনাজাত করা হবে এই ওরসে।

ইএইচ

Link copied!