ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুসাব্বির হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জানুয়ারি ১০, ২০২৬, ০৪:২১ পিএম

মুসাব্বির হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাগুরা জেলা শহরের ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড় ঘুরে ইসলামপুর পাড়া বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘খুনিদের গ্রেপ্তার কর’, ‘রাজনৈতিক হত্যা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম এবং সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু।

সমাবেশে আহ্বায়ক গোলাম জাহিদ বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন সাহসী ও ত্যাগী সংগঠক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু একজন নেতাকে নয়, গণতান্ত্রিক রাজনীতিকেই আঘাত করেছে। আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সদস্য সচিব আব্দুর রহিম বলেন, দেশে বিরোধী মত দমনে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন নৃশংস ঘটনা বারবার ঘটছে। মুসাব্বির হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে ভীত করার অপচেষ্টা চলছে। কিন্তু নেতাকর্মীরা ভয় পায় না। মুসাব্বিরের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

বিক্ষোভ মিছিলে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নিহত মুসাব্বিরের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, দাবি আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

জেএইচআর

Link copied!