ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিশ্ব শান্তি কামনায় শেষ হলো জাকের মঞ্জিলের চার দিনব্যাপী উরস

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:০১ পিএম

বিশ্ব শান্তি কামনায় শেষ হলো জাকের মঞ্জিলের চার দিনব্যাপী উরস

আখেরি মোনাজাত ও খাজা বাবার রওজা জিয়ারতের মধ্য দিয়ে হযরত শাহ্সূফী খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী উরস শরিফ মঙ্গলবার শেষ হয়েছে। 

গত শনিবার এই উরস শুরু হয়েছিল। সমাপনী দিনে বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং অর্থনৈতিক মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

উরস উপলক্ষে গত চার দিন দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের পদভারে মুখরিত ছিল ফরিদপুরের সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণ। রাসূল (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর নৈকট্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে শামিল হওয়া খাজা বাবার লাখো ভক্তের মিলনমেলা বসেছিল জাকের মঞ্জিলে।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুর অঞ্চলের প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দীকি জানান, প্রতি বছরের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এবারও আলাদা ক্যাম্পের ব্যবস্থা ছিল। এই মহামিলন মেলায় সত্য ইসলামের উদার নৈতিক মানবিক মূল্যবোধের আদর্শে উজ্জীবিত হন সমবেত ভক্তরা। 

উরস চলাকালে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, মোরাকাবা-মোশাহেদা, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং রাসূলে পাক (সা.) ও ওলি-আউলিয়াগণের আদর্শের ওপর ওয়াজ-নসিহত অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহাপবিত্র বিশ্ব উরস শরিফ সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত-মুরিদান এবারের আয়োজনে অংশ নিয়েছেন। চার দিনব্যাপী উরসের শেষ দিনে মঙ্গলবার সকালে শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এই ধর্মীয় আয়োজন সমাপ্ত হয়।

উরস শরিফ চলাকালে খাজাবাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব আগতদের দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত প্রদান করেন। মহাপবিত্র এই বিশ্ব উরস শরিফে দেশ-বিদেশের লাখ লাখ আশেকান, জাকেরান ও ভক্তগণ তাদের হৃদয় নিঃসৃত মহব্বতের কঠোর খেদমতের মাধ্যমে রহমত ও বরকতের ফয়েজ প্রাপ্তির আশায় সারা বছর উন্মুখ থাকেন। 

দূর-দূরান্ত হতে তারা খোদাপ্রেম হাসিলের আশায় ওলি-আউলিয়াদের এই মিলনমেলায় ছুটে আসেন। পবিত্র উরস শরিফে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও সমবেত হয়ে আধ্যাত্মিক ও পার্থিব মঙ্গল কামনায় মহান স্রষ্টার নিকট প্রার্থনা করেন।

ইএইচ

Link copied!