ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৬টি দেশের অংশগ্রহণে রূপগঞ্জে শুরু হচ্ছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:১২ পিএম

১৬টি দেশের অংশগ্রহণে রূপগঞ্জে শুরু হচ্ছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক অধ্যয়ন বিষয়ক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘প্ল্যানেট ল্যাংলিট ২০২৬’ আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এতে বিশ্বের ১৬টি দেশ থেকে ৮৮৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে, যার মধ্যে কঠোর বাছাই শেষে প্রায় ৪০০টি গ্রহণ করা হয়েছে। 

এর মধ্য থেকে নির্বাচিত ৪টি গবেষণা বিশ্বখ্যাত ইনডেক্সড জার্নাল ও প্রকাশনায় প্রকাশের সুযোগ পাবে। আগামী ১৫ ও ১৬ জানুয়ারি ২ দিনব্যাপী চলবে এই আন্তর্জাতিক সম্মেলন।

মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন এলাকায় গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ড. মো. শামীম মন্ডল। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম শহিদুল্লাহ, গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলহাম হোসেনসহ আরও শিক্ষক ও শিক্ষার্থীরা।

সম্মেলনের আহ্বায়ক ড. মো. শামীম মন্ডল জানান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা বিনিময়ের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন যেখানে গবেষকদের চারটি বিশ্বখ্যাত ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশের সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের মরগান স্টেট ইউনিভার্সিটি, মিশরের আল-আজহার ইউনিভার্সিটি, স্পেনের ইউনিভার্সিটি অব আলকালা এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এতে যুক্ত আছে।

বিশ্বের শতাধিক প্রতিষ্ঠানের গবেষকরা এই সম্মেলনে অংশ নেবেন। এসব গবেষণা জুন ২০২৬ সালের মধ্যে চারটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হবে। সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি বৈশ্বিক সমস্যা, পরিবেশ, ভাষা ও সাংস্কৃতিক অধ্যয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। 

১৫ জানুয়ারি সকাল ৯টায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করা হবে এবং ১৬ জানুয়ারি সন্ধ্যা সাতটায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত ভাষাবিদ, গবেষক ও গুণীজনেরা উপস্থিত থাকবেন।

ইএইচ

Link copied!