পনির ভুইয়া, সোনারগাঁ
জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩১ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী জীবিকায়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পল্লী উন্নয়ন অফিস মিলনায়তনে ৩ দিনের হাঁস-মুরগি, মৎস্য সহ বিভিন্ন বিষয়ের উপর এ কর্মশালা সমাপ্ত হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. অলিউল্লাহ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার এবং পল্লী উন্নয়নের প্রকল্প কর্মকর্তা শর্মিষ্ঠা কুন্ডু সহ অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীদের ৩ দিন প্রশিক্ষণ শেষে কর্মদক্ষতার উপর সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় তাদের মাঝে নির্বাচন ও গণভোটের বিষয়েও আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ইএইচ