ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগেরহাটে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ৩১ দফার লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:০৬ পিএম

বাগেরহাটে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ৩১ দফার লিফলেট বিতরণ

বাগেরহাটে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলার মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন।

এ সময় বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ, বিএনপি নেতা আফজাল হোসেন জোমাদ্ধার ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে মো. ইব্রাহীম হোসেন বলেন, “দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা একটি সময়োপযোগী রূপরেখা। সাধারণ মানুষের মাঝে এ বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ৩১ দফার মধ্যেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে।” 

তারা ফেরিঘাট এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

ইএইচ

Link copied!