ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের যোগ দেওয়ার ইচ্ছার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্টে উলামা-জনতা ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের উদ্যোগে এ কর্মসূচি হয়।

সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, গাজা ইস্যুতে বাংলাদেশের সেনাবাহিনীকে কোনোভাবেই আন্তর্জাতিক বাহিনীতে যুক্ত করা যাবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর ফরহাদ। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী যদি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের স্বার্থে ব্যবহৃত হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, গাজায় বাংলাদেশের সেনারা গুলি চালাবে এমন সিদ্ধান্ত জনগণ কখনো গ্রহণ করবে না।

আরেক বক্তা আব্দুল্লাহ আল মারুফ বলেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সুকৌশলে ইসরাইলের পক্ষ নেওয়ার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হলেও আন্তর্জাতিক স্থিতিশীলতার কথা বলছে। এ সময় তিনি সরকারকে সতর্ক করে বলেন, বিদেশি শক্তির পক্ষে অবস্থান নিলে তার পরিণতি ভালো হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন আফজাল আল মাদানী, মাওলানা তানবীন ত্বকি ও মো. আব্দুল্লাহ। কর্মসূচিতে জুলাই কাঠগড়ার মুখপাত্র শোয়েব আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে গাজা ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার দাবি জানানো হয় এবং এ বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়।

জেএইচআর

Link copied!