সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:৫৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণার দায়ে তাৎক্ষণিকভাবে এ সমাবেশ ভেঙে দেওয়া হয় ও উক্ত অপরাধে রুমিন ফারহানার সমর্থক জুয়েল নামক এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান।
শনিবার বিকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনি প্রচারণা সভা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়টি নিশ্চিত করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার।
এসময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন ব্যারিস্টার রুমিন ফারহানা। বাগ্বিতণ্ডায় তিনি বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগেনা।
এএন