ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে ট্রাক্টরের হালের ফাঁলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:০০ পিএম

পঞ্চগড়ে ট্রাক্টরের হালের ফাঁলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ের বোদায় চাষের জমি দেখাতে গিয়ে ট্রাক্টরের হালের ভেতরে পড়ে অন্তর চন্দ্র বর্মন (১৩) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছিন্নভিন্ন হয়ে যাওয়া শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি টের পেয়ে ট্রাক্টর নিয়ে পালিয়ে যান চালক। 

রোববার বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ভোটাপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু অন্তর ওই এলাকার খিরেন্দ্র নাথ বর্মনের পুত্র। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির পরিবার ও এলাকাবাসীর কাছে জানা যায়, বাড়ির পাশের জমিতে হালচাষ করার জন্য জমি দেখিয়ে দিতে গিয়েছিল শিশুটি। পরে ট্রাক্টরের ওপরে বসে থাকাকালীন ট্রাক্টর ঘোরানোর সময় পড়ে গিয়ে ট্রাক্টরের হালের ভেতর ঢুকে ঘটনাস্থলেই মারা যায় সে। 

বিষয়টি টের পেয়ে চালক ট্রাক্টর নিয়ে পালান। পরে এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন শিশুটির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কীভাবে সে হালের ভেতর ঢুকে গেছে কেউই বলতে পারছেন না। চালকের অজান্তে শিশুটি হালের ওপরে উঠে পিছলে পড়ে ভেতরে ঢুকে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা। 

বোদা থানার ওসি সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি চাষ দেওয়ার সময় ট্রাক্টরের ওপরে থাকা শিশুটি ট্রাক্টর থেকে হালের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ইএইচ

Link copied!