ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৬, ০২:১৮ পিএম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে দিনাজপুরসহ আশেপাশের জেলায় বিদ্যুতের লোডশেডিং দেখা দিয়েছে।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে যান্ত্রিক ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। তখন থেকে এ ইউনিটটি বন্ধ রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

এদিকে গত বছরের ৩০ ডিসেম্বর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং ১৫ দিন পর আবারো উৎপাদনে আসে। তবে ৪ দিন বিদ্যুৎ উৎপাদনের পর রোববার সকালে এ ইউনিটটি বন্ধ হয়ে যায়। বর্তমানে ৩টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি বলেছেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। 

তিনি আরও বলেন, প্রথম ইউনিটটি ২০ বছরের পুরনো। তাই মেরামত করতেও সময় লাগবে। সেই সাথে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে সময় লাগবে। তিনি বলেন, মার্চ মাসের আগে এ ইউনিটটি চালু সম্ভব নয়।

ইএইচ

Link copied!