ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রংপুরে দশ লক্ষ টাকার মাদক উদ্ধার, পিকআপ ভ্যানচালক পলাতক

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:২৯ পিএম

রংপুরে দশ লক্ষ টাকার মাদক উদ্ধার, পিকআপ ভ্যানচালক পলাতক

রংপুরে পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

জানা গেছে, সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-লালমনিরহাট সড়কের কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে লালমনিরহাট ডিবি পুলিশ। পিকআপটি দ্রুত গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। এ সময় চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।

পরে চালকবিহীন পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৮৮৫ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ও লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

এ বিষয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মো. ফারুকুজ্জামান জানান, মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!