ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বামী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:০৭ পিএম

স্বামী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বাসিন্দা রুক্কু মিয়াকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তার স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার আসামির উপস্থিতিতে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, প্রায় ১০ বছর আগে রুক্কু মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। পরিবারটি গাজীপুরে বসবাস করত। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের এক মাস আগে রুবিনা বাবার বাড়ি কলমাকান্দায় চলে যান।

২০২১ সালের ১৪ মে ঈদের ছুটিতে সন্তানদের দেখতে রুক্কু মিয়া শ্বশুরবাড়িতে যান। সেদিন রাতেই পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় রুবিনা আক্তার স্বামীর মাথায় কুঠার দিয়ে আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করেন। পরদিন ১৫ মে পুলিশ বিছানা থেকে রুক্কু মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতের ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ চূড়ান্ত রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবুল হাসেম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ইএইচ

Link copied!