বরিশাল ব্যুরো
জানুয়ারি ২০, ২০২৬, ০৩:১১ পিএম
গত এক সপ্তাহ আগে ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন জাল টাকা চক্রের ৪ সদস্য। চক্রটি গ্রেপ্তারের পর থেমে ছিলো না ডিবি পুলিশের টিম। তাদের গভীর তদন্তের জালটাকা চক্রের আরো এক সদস্যকে হৃদয় হাওলাদার (১৭) নামে এক কিশোরকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টায় দিকে মহানগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে সড়কের লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় পেশায় অটোরিকশা চালক এবং ওই এলাকার সফিক হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. ফিরোজ আলম।
তিনি পুলিশ জানায়, লোহারপুল এলাকার অটো রিকশা মালিক সাব্বিরের অটো ভাড়া পরিশোধ করতে গত রোববার রাতে নতুন ৫০ টাকার দশটি নোট দেন হৃদয়। সোমবার সকালে টাকাগুলো দিয়ে কিস্তি পরিশোধ করতে গিয়ে লক্ষ্য করতে পারেন সেগুলো জাল টাকা।
অটোরিকশা মালিক সাব্বির জানান, হৃদয়ের কাছে সোমবার রাতে বিষয়টি জানতে চাইলে তার কথা বার্তায় অসংগতি মনে হলে তাকে তল্লাশি চালিয়ে ৫০ টাকার আরো ৯০ টি নোট উদ্ধার করা হয়। পরে গোয়েন্দা পুলিশের টিম জানালে তারা এসে হৃদকে জালটাকা সহ আটক করেন।
অভিযানিক টিম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. ফিরোজ আলম জানান, ধারণা করা হচ্ছে এর আগে বরিশাল থেকে যে কিশোরদের জাল টাকাসহ আটক করা হয়েছে হৃদয় ওই চক্রেরই সদস্য। তাকে আটক করে মেট্রোপলিটন বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১৩ জানুয়ারি বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা চার কিশোরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেই চক্রেরই সদস্য হলেন হৃদয়।
জেএইচআর