ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হ্যাঁ ভোটের প্রচারণায় সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

জানুয়ারি ২০, ২০২৬, ০৩:১৬ পিএম

হ্যাঁ ভোটের প্রচারণায় সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, যেখানে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দেবে।

মঙ্গলবার দুপুর ১২টায় সাভারের রেডিও কলোনী মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত গণভোট ২০২৬ ও নারী-শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ হ্যাঁ ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। এই ভোটের মাধ্যমেই নিশ্চিত হবে যে, বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে।

তিনি আরও বলেন, নারী, শিশু ও কিশোর-কিশোরীদের উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষায় গণসচেতনতা তৈরি এখন সময়ের দাবি। গণভোট ২০২৬ সেই সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এই প্রচার কর্মসূচিতে স্থানীয় বিপুলসংখ্যক নারী, শিশু ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!