ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ, প্রচারণায় নামছেন প্রার্থীরা

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

জানুয়ারি ২১, ২০২৬, ০৩:০৩ পিএম

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ, প্রচারণায় নামছেন প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে বুধবার সকালে জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সকাল ১০টা থেকেই লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। 

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার জেলার ৩টি আসনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। 

লালমনিরহাট জেলায় ০৩টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট ২২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় ০৩ জন প্রার্থী প্রত্যাহার করেন।

প্রতীক বরাদ্দের সময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

প্রার্থীরা বলেন, আমরা কাঙ্ক্ষিত প্রতীক পেয়েছি। এখন সরাসরি জনগণের কাছে যাব। আমরা একটি শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবদ্ধ। প্রতীক পাওয়ার পরপরই আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইএইচ

Link copied!