ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোর সদরের ধানের শীষের প্রার্থী অমিতের গণসংযোগ শুরু

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

জানুয়ারি ২২, ২০২৬, ০৩:০৬ পিএম

যশোর সদরের ধানের শীষের প্রার্থী অমিতের গণসংযোগ শুরু

যশোরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করলেন ধানের শীষের প্রার্থী অমিত।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

পথসভায় বক্তব্যকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজমুক্ত যশোর গড়ে তুলবো। মাদক এবং সন্ত্রাস নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে কেবল যশোর না; পুরো বাংলাদেশকে নিরাপত্তা দেবো যেন কেউ বাংলাদেশ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, এ যশোরে কোন মাদক সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার দলেরও হয় তার জায়গা বিএনপিতে হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস আমাদের কাছে কোন বিবেচ্য বিষয় না। বিগত দিন ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের মধ্যে বিভেদ রেখা টানা হয়েছে। আমরা সবাইকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মতো যশোরকে নতুন ভাবে গড়তে চাই। আগামীতে কেউ জনগণের প্রতিপক্ষ হয়ে এ যশোরের দাঁড়ানোর সুযোগ পাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করে তার জায়গা এ যশোরে কোন দিনই হবে না।

পাশাপাশি তিনি আরও বলেন, বিএনপি যে কয়বার সরকার গঠন করেছে, প্রতিবারেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমার পিতা প্রয়াত তরিকুল ইসলাম যেভাবে উন্নয়ন করেছেন; নিরলসভাবে পরিশ্রম করতেন; ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব অর্পণ করলে যশোরের প্রতিটি সেক্টরে আপনাদের দাবি অনুযায়ী উন্নয়নের চাকা সচল করবো।

তিনি বলেন, বিএনপি রাজনৈতিক এবং সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে।

পরবর্তীতে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সুজলপুর ঋষি পাড়ায় পথসভায় বক্তব্য দেন।

ইএইচ

Link copied!