ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাপুরে ইটভাটার পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৬, ০৯:১২ পিএম

মির্জাপুরে ইটভাটার পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে গলায় ফাঁস দেয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের রিপন খানের ছেলে হৃদয় খান (২১)।

নিহতের খালাতো ভাই রশিদ দেওহাটা গ্রামের আরিফ দেওয়ান বলেন, হৃদয় খান আমাদের বাড়িতে থেকে গোড়াই একটি প্রসাধনী পণ্যের দোকানে কাজ করতো। দোকান শেষে বুধবার সন্ধ্যায় বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। বৃহস্পতিবার ভোরে উপজেলার রানাশাল এলাকায় অবস্থিত শাহ আলমের ইটভাটার দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন একটি গাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!