ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ২২, ২০২৬, ১১:১৪ পিএম

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

কেরানীগঞ্জে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নেতার নাম হাসান মোল্লা। তিনি কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানকালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত হাসান মোল্লাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বুকে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ঢাকা-২ আসনের প্রার্থী আমান উল্লাহ আমানের এপিএস উজ্জ্বল হোসেন বলেন, হাসান মোল্লা দলের একজন সক্রিয় নেতা। তাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দি এলাকায় তাকে গুলি করা হয়। হামলার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত ৩ জানুয়ারি যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে এক ওয়ার্ড বিএনপি নেতা নিহত হন।

ইএইচ

Link copied!