ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:১৪ পিএম

ফরিদপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় কিষাণহাটে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে মো. আরিফ শেখ (৩৮) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তরের পর বিশেষ আইনে প্রতারণামূলক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর সেনা ক্যাম্প। 

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আরিফ শেখ গোয়ালচামট এলাকার বাসিন্দা এবং দৈনিক ঘোষণা সংবাদপত্রের প্রতিনিধি পরিচয় দেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, শহরের গোয়ালচামট কিষাণহাট এলাকায় আরিফ শেখ নামে এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে। এমন খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। 

পরবর্তী জিজ্ঞাসাবাদে সে নিজেকে ‘দৈনিক ঘোষণা’ সংবাদপত্রের সাংবাদিক হিসেবে দাবি করে এবং ভুয়া পরিচয়ে সাধারণ জনগণকে হেনস্তার অভিযোগ স্বীকার করে। তাকে আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আরিফ শেখের বিরুদ্ধে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেওয়ার অপরাধে বিশেষ ধারায় প্রতারণা মামলা হয়েছে।

ইএইচ

Link copied!