ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:২৫ পিএম

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মুলাদী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টায় মুলাদী উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল চলাকালে ‘ফুয়াদ ভাইয়ের কর্মীদের ওপর হামলা কেন, তারেক রহমান জবাব চাই’- স্লোগান দিতে শোনা গেছে নেতাকর্মীদের।

বিক্ষোভে অংশ নেওয়া ও হামলায় আহত জামায়াত নেতা মো. আরিফ হোসেন অভিযোগ করে বলেন, ১০ দলীয় জোটের প্রার্থী ঈগল প্রতীকে ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচারণা চালানোর সময় ধানের শীষ প্রতীকের সমর্থক মুলাদী পৌর যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

তিনি দাবি করেন, ধাওয়া দিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় সফিকুল ইসলাম শাওন হাওলাদার, আরিফুর রহমান টিটু, মিন্টু বেপারীসহ অর্ধশতাধিক যুবদল কর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ বয়াতি। এ সময় যুবদলের মুলাদী পৌরসভার সাধারণ সম্পাদক সাওন হাওলাদার ও তার অনুসারীরা ঘটনাস্থলে এসে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, হামলার সময় আরিফ বয়াতিকে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে একাধিক কর্মী আহত হন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

জিডি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মুলাদী পৌরসভার চর টেকি এলাকায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা কিল, ঘুষি ও লাঠি ব্যবহার করে নির্বাচনী কার্যক্রম বন্ধের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এএন

Link copied!