ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাটের তিনটি ইউনিয়নের পারাপারের একমাত্র ব্রিজ এখন মৃত্যুফাঁদ

মিজানুর রহমান, লালমনিরহাট

মিজানুর রহমান, লালমনিরহাট

জানুয়ারি ২৫, ২০২৬, ০২:০৪ পিএম

লালমনিরহাটের তিনটি ইউনিয়নের পারাপারের একমাত্র ব্রিজ এখন মৃত্যুফাঁদ

লালমনিরহাটে তিনটি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র সড়কে নির্মিত একটি ব্রিজ এখন হাজারো মানুষের মৃত্যুফাঁদ। মহেন্দ্রনগর বাজার হতে ওকরাবাড়ি বাজার, মধ্যবর্তী আটবিল নামক জায়গায় নির্মিত এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ৫ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করে। 

ট্রাক, পিকাপ ও ট্রলির চালকরা দীর্ঘ সময় ঝুঁকি নিয়ে কৃষিপণ্যসহ মালামাল বহন করছে। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে সংস্কার না করায় ব্রিজের রেলিং ও টপস্লাব ভেঙে যাওয়ায়, প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

১৯৯৮ সালে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে আটবিলের দোলা নামক স্থানে একটি ১২ মিটার সেতু নির্মাণ করা হয়। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে নির্মিত সেতুটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের তলায় ফাটল ধরেছে অনেক আগে, একটি রেলিং পুরোটাই না থাকায় দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। 

সদর উপজেলার হারাটি, রাজপুর ও খুনিয়াগাছের হাজারো কৃষকের কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পার করার সময় জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। অনেক সময় অটোরিকশা, সাইকেল ও ট্রাক খাদে পড়ে গিয়েও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জরাজীর্ণ এই ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের।

এ বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলম বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প ডিপিপির অন্তর্ভুক্ত করে ঢাকায় কাগজ পাঠানো হয়েছে অনুমোদন পেলে ব্রিজটি পুনর্নির্মাণ করা হবে।

উল্লেখ, দ্রুত সেতুটি নির্মাণ করে হাজারো মানুষের চলাচল উপযোগী করবে সরকার এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এএন

Link copied!