ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাটে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:১০ পিএম

লালমনিরহাটে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রোববার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটারি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।

এদিকে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছেন র‍্যাব ও বিজিবি সদস্যরা।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!