মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:২৭ পিএম
হবিগঞ্জ জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে রোববার বিকেলে হবিগঞ্জ জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাসের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনেন। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
এ সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্য কনস্টেবল মো. শফিকুর রহমানকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হকসহ জেলার সকল পদবির অফিসার ও ফোর্সগণ।
ইএইচ