আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৯ পিএম
রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব দিকে।
ভলকানো ডিসকভারির তথ্য অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা সুনির্দিষ্টভাবে নিরূপণ করা না গেলেও ধারণা করা হচ্ছে এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। কম্পনের মাত্রা কম থাকায় জেলার সব মানুষ এটি অনুভব করেননি বলে সংস্থাটি উল্লেখ করেছে। তবে মৃদু এই কম্পনে জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেটে আগের কম্পন এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য শক্তিশালী কম্পন অনুভূত হয়। সে সময় সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়সহ জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘনঘন এমন মৃদু কম্পন জনমনে কিছুটা অস্বস্তি সৃষ্টি করছে।
জেএইচআর