ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল)

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল)

জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:২৬ পিএম

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরজাহান আক্তার সাথীর সাথে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য ও উপস্থিতি সভায় বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি মো. হাফিজুর রহমান এবং সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ও স্বাধীন বাংলা নিউজ টিভির সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, সদস্য মো. পলাশ ইসলাম (মুভি বাংলা টেলিভিশন), দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. হাবিবুর রহমান, এনটিভির ক্যামেরা পারসন মো. সোহাগ হোসেন (সাদ্দাম), মো. আবুল হোসেন এবং মো. জাহিদ সরকারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

ইউএনও-র আহ্বান মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের লেখনী ও প্রচারের মাধ্যমেই সারা বিশ্ব সঠিক সংবাদটি জানতে পারে। তিনি নির্বাচনের সংবাদ সংগ্রহে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান এবং সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জেএইচআর

Link copied!