ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

তাড়াশে র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ১২:০৮ পিএম

তাড়াশে র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৯ দশমিক ৪০০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল তাড়াশ থানাধীন মান্নান নগর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মান্নান নগর হতে রানীর হাটগামী পাকা সড়কের ওপর হাজী দলিল উদ্দিন সরকারের মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ছাইফুল ইসলাম (৪২), পিতা মৃত ছইরুদ্দিন এবং মো. নয়ন আলি (৩৩), পিতা মৃত নজরুল ইসলাম। তাদের উভয়ের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থান থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

্এএন

Link copied!