ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ০২:৪২ পিএম

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের বিরল উপজেলায় প্রাইভেট কার, দুটি মোটরসাইকেল, একটি চার্জার গাড়ি ও এ একটি সিএনজির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বিরল উপজেলার বানিয়াপাড়া রেলঘুনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দিনাজপুর শহর থেকে প্রাইভেটকারযোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যাচ্ছিলেন চিকিৎসক ডা. মুক্তারুজ্জামান। বানিয়াপাড়া রেলঘুনটি পার হয়ে বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল, একটি চার্জার গাড়ি ও একটি সিএনজির সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় শামসুল উদ্দিন (পরিচয় নিশ্চিত নয়) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সাতজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন।

বিরল থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!