ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩২ পিএম

ফরিদগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে সুপারি ও টাকার প্রলোভন দেখিয়ে বলাৎকারের অভিযোগে মো. তাজাম্মল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

লোভ দেখিয়ে বলাৎকার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি সকালে অভিযুক্ত তাজাম্মল হোসেন ওই শিশুকে সুপারি ও টাকা দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করা হয়। ঘটনার পর শিশুটি ভয় ও লোকলজ্জার কারণে বিষয়টি গোপন রাখে। পরে শিশুটির আচরণে পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি খুলে বলে। স্বজনরা অভিযুক্তের কাছে এর প্রতিবাদ করলে তাজাম্মল হোসেন ঘটনাটি অস্বীকার করে এবং পরিবারের সঙ্গে অসদাচরণ করে।

জনতার হাতে আটক ও গ্রেপ্তার মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও (মুন্সিবাড়ি) এলাকা থেকে তাজাম্মলকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে। গ্রেপ্তারকৃত তাজাম্মল ওই এলাকারই বাসিন্দা।

পুলিশের ভাষ্য ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, শিশুর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারকৃত তাজাম্মল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!