ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাগুরায় কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৪৩ পিএম

মাগুরায় কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ১০ম গ্রেডের পদে বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দিয়ে আদালতের রায়ের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারিগরি শিক্ষার্থীরা। 

শুক্রবারন দুপুর ৩টায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে আখ সেন্টারে গিয়ে শেষ হয়। মিছিলে প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা তাদের দাবি ও ক্ষোভ তুলে ধরেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আদালতের সাম্প্রতিক এক রায়ের মাধ্যমে বিএসসি প্রকৌশলীদের ১০ম গ্রেডে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এটি ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের অধিকার ও কর্মসংস্থানের সুযোগকে চরমভাবে ক্ষুণ্ন করছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এই সিদ্ধান্তের পেছনে একটি ‘ষড়যন্ত্র বাস্তবায়ন কমিটি’ কাজ করছে। অবিলম্বে ওই বিতর্কিত আট সদস্যবিশিষ্ট কমিটি বাতিল করতে হবে। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এক শ্রেণির বিএসসি প্রকৌশলী ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। দেশের অবকাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য, অথচ বর্তমান সিদ্ধান্ত সেই অবদানকে তুচ্ছজ্ঞান করছে।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মাজারুল ইসলাম তন্ময়ের সভাপতিত্বে সমাবেশে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। এসময় হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি আদায় না হলে আগামীতে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

জেএইচআর

Link copied!