ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হরিণাকুণ্ডুতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:৩১ পিএম

হরিণাকুণ্ডুতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের হরিণাকুণ্ডু উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শুক্র ও শনিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৬৫টি ভোটকেন্দ্রের জন্য ৫ শতাংশ অতিরিক্তসহ ৬৯ জন প্রিজাইডিং অফিসার, ৩৫৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭০৮ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী দিন শনিবার বেলা ১১টায় হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ মাফজাল এবং জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন।

প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

ইএইচ

Link copied!