ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আকরাম আলী

একজন মুসলমানের রক্তের যে দাম, একজন হিন্দুর রক্তেরও সেই দাম

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:০৬ পিএম

একজন মুসলমানের রক্তের যে দাম, একজন হিন্দুর রক্তেরও সেই দাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, নবীজির আদর্শ হলো, একজন মুসলমানের ইজ্জতের যে দাম, একজন হিন্দুর ইজ্জতেরও সেই দাম। একজন মুসলমানের রক্তের যে দাম, একজন হিন্দুর রক্তেরও সেই দাম। 

শনিবার বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়ন ১০ দলীয় জোটের আয়োজনে পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবে না। যতই লোভ দেখাক, যতই প্ররোচনা দেখাক, খোদা ভিরু যারা, নবীর উম্মত যারা তারা কখনোই ঐদিকে ধাবিত হবে না। 

আল্লামা শাহ আকরাম আলী বলেন, ভয় পাওয়ার কোন কারন নাই, আল্লাহ রব্বুল আলামীন আমাদের সাহায্য করবেন। ইসলামের ইতিহাস দেখলে বোঝা যায়, ইসলামে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকের কাছে বিজয়ী হয়েছেন। এদেশ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ দেশ, আমরা সংখ্যায় অল্প না।

সমাবেশে নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়। সমাবেশে বাংলাদেশ ইসলামি আন্দোলনের (হাতপাখা) শতাধিক নেতাকর্মী খেলাফত মজলিশে (রিকশা) যোগদান করেন।

বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য শাহ আকরাম আলী আরও বলেন, মুসলমানের জান মালের যেভাবে হেফাজত করতে হবে, হিন্দুর জান মালেরও সেভাবে হেফাজত করতে হবে। একজন আলেম উলামা সংসদে গেলে নবীর আদর্শ মেনে চলবে।

এএন

Link copied!