ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কারাগারে থেকেও ভোটাধিকার প্রয়োগ করবেন নাটোরের ৪১ বন্দী

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৪৪ এএম

কারাগারে থেকেও ভোটাধিকার প্রয়োগ করবেন নাটোরের ৪১ বন্দী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে নাটোর জেলা কারাগারে মোট ৭৫২ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ৩৩ জন নারী বন্দী। নির্বাচন কমিশনের ঘোষণার পর বন্দীদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হলে ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। তাঁদের মধ্যে ১৭ জন হাজতি এবং ২৪ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। নারী বন্দীদের মধ্যে দুইজন হাজতি ও একজন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের ঘোষণা পাওয়ার পর থেকেই আটক, হাজতি ও কয়েদিদের সাংবিধানিক ভোটাধিকার সম্পর্কে অবহিত করা হয়। আগ্রহী বন্দীদের কাছ থেকে নির্ধারিত আবেদন গ্রহণ করে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করছি। কারাগারে থাকা ৭৫২ জন বন্দীর মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের সব নিয়ম মেনেই তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

সংশ্লিষ্টরা বলছেন, কারা কর্তৃপক্ষের এই উদ্যোগ বন্দীদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের একটি ইতিবাচক ও প্রশংসনীয় দৃষ্টান্ত। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন কারাগারে থাকা নাগরিকরাও।

এএন

Link copied!