ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে আসছেন তারেক রহমান

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:৫১ পিএম

যশোরে আসছেন তারেক রহমান

আগামীকাল ২ ফেব্রুয়ারি সোমবার যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথমবারের মতো তিনি যশোর সফরে যাচ্ছেন। 

এদিন দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। তার এ আগমনকে কেন্দ্র করে গোটা যশোরাঞ্চলের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে দুপুর পৌনে ২টায় যশোর পৌঁছাবেন। 

পরে যশোর উপশহর উদ্যানে তিনি বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

দলীয় প্রধানের আগমন উপলক্ষে আজ রাতের মধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

এদিকে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, সোমবারের জনসভায় সাত জেলার প্রার্থীদের জনতার সাথে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এ সমাবেশকে ঘিরে আলাদাভাবে প্রচারণা চালানোর সুযোগ না হলেও যশোর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন। 

বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে বিবেচনায় জনদুর্ভোগ কমাতে সমাবেশস্থল শহরের বাইরে উপশহর উদ্যানে নির্ধারণ করা হয়েছে।

ইএইচ

Link copied!