ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ কারাবন্দি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:১৬ পিএম

পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ কারাবন্দি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারের ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এদের মধ্যে ১২ জন কয়েদি ও ৬ জন হাজতি রয়েছেন। 

সোমবার পঞ্চগড় জেলা কারাগার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কারাগার সূত্র জানায়, বর্তমানে এ কারাগারে মোট ৩৫৬ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন ১৮ জন। ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায় এবং বাকিরা পঞ্চগড় জেলার বাসিন্দা। ভোটারদের সবাই পুরুষ, নারী ভোটার নেই। ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে।

কারাগার থেকে কারাবন্দিদের পাশাপাশি ৫৩ জন কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দেবেন। 

দীর্ঘ ৩৭ বছর ধরে চাকরিতে নিয়োজিত হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, ‘চাকরিরত অবস্থায় প্রথমবারের মতো ভোট দিতে পারব। বিষয়টি ভেবে আমি খুবই খুশি।’

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এছাড়া কারাগারের ৫৩ জন কর্মকর্তা ও কর্মচারীর ভোট দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।

ইএইচ

Link copied!