ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৪৯ পিএম

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। প্রার্থীরা দিনরাত শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

এ আসনে লড়াইয়ে এগিয়ে থাকা প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ (ধানের শীষ), জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাস্টার। শনিবার দুই উপজেলার সুশীল সমাজ ও সাধারণ ভোটাররা এ তিন প্রার্থীর মধ্যেই মূল লড়াইয়ের আভাস দিয়েছেন।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রভাত সমির শাহজাহান আলম (সিপিবি), মামুনুর রশিদ মামুন (গণ অধিকার পরিষদ), এসএম খলিলুর রহমান (বাংলাদেশ মুসলিম লীগ), কমলা কান্ত রায় (মাইনরিটি জনতা পার্টি), আল আমিন মাস্টার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবুল কালাম আজাদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ও স্বতন্ত্র প্রার্থী আশা মনি।

নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার নেতৃত্বে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এছাড়া যৌথ বাহিনী ও পুলিশ প্রশাসন নিয়মিত তদারকি করছে। 

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাছবীর হোসেন জানান, প্রার্থীদের আচরণবিধি তদারকির পাশাপাশি ভোটারদের সচেতন করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

পীরগঞ্জ উপজেলায় ৭৬টি ও রাণীশংকৈল উপজেলায় ৫২টিসহ মোট ১২৮টি কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!