ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আসিফ মাহমুদ

পরিবারতন্ত্র ভেঙে সাধারণ মানুষের বাংলাদেশ গড়তে হবে

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:৫৪ পিএম

পরিবারতন্ত্র ভেঙে সাধারণ মানুষের বাংলাদেশ গড়তে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের রাজনীতি চলছে। কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি ও মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে কিংবা একজন রিকশাচালকের ছেলেও এমপি হতে পারবে। সেই বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্র ভাঙতে হবে।

সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সারজিস আলমের নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, পরিবারতন্ত্র ভাঙতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। শাপলা কলিতে ভোট দিলে পঞ্চগড়ে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শাপলা কলিতে ভোট দিলে চাকরির জন্য আর ঘুষ দিতে হবে না, মামা-দাদার পরিচয় লাগবে না। প্রত্যেক ঘরে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য দূরে যেতে গিয়ে আর কেউ যেন জীবন না হারায়, সেই ব্যবস্থাও করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আগামী বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ এমন প্রত্যাশা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, বিগত তিনটি নির্বাচনে অনেকেই সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি। কেউ কেন্দ্রে গিয়ে দেখেছেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, আবার কেউ ঝামেলার কারণে ভোট না দিয়েই ফিরেছেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এবার শুধু ভোট দিতে চাইলেই হবে না। ফজরের নামাজের পর কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে নিজের ভোট নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিবেশীদের ভোট নিশ্চিত করেও ঘরে ফিরতে হবে।

একদিনের পরিশ্রম পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে এ কথা মনে রাখার আহ্বান জানান এনসিপির এই নেতা।

এএন

Link copied!