ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
জামায়াত প্রার্থী

সৎ ও আদর্শবান নেতৃত্ব ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:১১ পিএম

সৎ ও আদর্শবান নেতৃত্ব ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে ১১ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকাল থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকায় তিনি বাড়ি বাড়ি ও দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তিনি একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় অধ্যাপক ইউনুস আলী বলেন, “সৎ ও আদর্শবান নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই। দাড়িপাল্লা প্রতীক ইনসাফ ও ন্যায়ের প্রতীক।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক জিয়াউল হক, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাঈদ রনি, নাটোর জেলা সাবেক শিবির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক আফতাব আলী, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মজাম্মেল হক, নলডাঙ্গা উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু রায়হানসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার পরিবর্তনের আশায় দাড়িপাল্লা প্রতীকের প্রতি তাঁদের সমর্থনের কথা জানান।

এএন

Link copied!