ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কায়সার কামাল

ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়ের প্রতীক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:২৩ পিএম

ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়ের প্রতীক

বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি আপনার–আমার ন্যায়ের প্রতীক। এই প্রতীক গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক।”

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের রানীগাঁও বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র কার্যত নির্বাসনে রয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রকে একদলীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে ধানের শীষই জনগণের প্রতিবাদের প্রতীক।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এসব কার্ড নিয়ে কেউ যদি অনিয়ম বা ব্যবসা করতে চায়, তবে তিনি নিজেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। “আমরা নারী ও কৃষিবান্ধব সরকার গঠন করতে চাই। শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার।”

ভবিষ্যৎ সরকার সম্পর্কে তিনি বলেন, “বিএনপির সরকার প্রতিহিংসাপরায়ণ হবে না। এটি হবে জনগণের কল্যাণে নিবেদিত, ন্যায়ভিত্তিক ও মানবিক সরকার।”

তিনি বলেন, কলমাকান্দা সীমান্ত উপজেলা হওয়া সত্ত্বেও বছরের পর বছর অবহেলিত রয়েছে। উন্নয়নের নামে লুটপাট হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এই জনপদে ন্যায়ভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব হবে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!