ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাঘাটায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে মানববন্ধন

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:৪৩ পিএম

সাঘাটায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে মানববন্ধন

সাঘাটা উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাঙ্গামোড় এলাকায় স্থানীয় জনগণ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধি অংশ নেন। প্রধান শিক্ষক মো. মিনহাজুল আবেদীন বলেন, “শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

স্থানীয় ইউপি সদস্য আলম খান বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা।” মানববন্ধনের শেষে প্রতিবাদে একটি প্রতীকী কুশপুত্তলিকা দাহ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাঘাটা থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএন

Link copied!