ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কামারখন্দে ৯ম পে স্কেলের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ)

ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ)

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:৪৯ পিএম

কামারখন্দে ৯ম পে স্কেলের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ।

সিরাজগঞ্জের কামারখন্দে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে উপজেলার সরকারি দপ্তরে কর্মরত সকল কর্মচারীদের গত ৩ দিন ধরে প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার শেষ দিনে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি করায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে বক্তারা জানান।

সরকারি কর্মচারীরাই রাষ্ট্রের চালিকাশক্তি, অথচ তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। উপজেলার সকল সরকারি কর্মচারীরা সমন্বিতভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী আরিফুজ্জামান, উপজেলা ভূমি অফিসের কর্মচারী সোহেল মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্যের কর্মচারী রাফি ভূঁইয়া, উপজেলা প্রশাসনিক অফিসের কর্মচারী আমজাদ হোসেন ও হৃদয় হোসেনসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মচারীরা।

এএন

Link copied!