লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৫২ পিএম
নড়াইল ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এজেডএম ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে লোহাগড়ার কৃতি সন্তান ও উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী কামরুজ্জামান কচির আয়োজনে শহরের মোল্যার মাঠ থেকে মিছিলটি বের হয়ে লক্ষ্মীপাশা ও লোহাগড়া বাজার প্রদক্ষিণ করে আলাউদ্দিন মুন্সির মোড়ে গিয়ে শেষ হয়।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী কামরুজ্জামান কচি এবং অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুরুল ইসলাম প্রিন্স।
গণমিছিল ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম পলাশ কমা যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা সৈয়দ আরিফ হোসেন কমা মো. আনিছুর রহমান কমা উপজেলা বিএনপির সহ সভাপতি সাচ্চু মিয়া কমা সহ সভাপতি আবু হায়াত সাবু কমা পৌর বিএনপির সহ সভাপতি এস এম শাহীন বিপ্লব কমা যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ ও মোল্যা আকিদুল ইসলাম।
এ ছাড়া জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল হক চন্দন কমা লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আকতার হোসেন কমা পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমী কমা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা কমা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি কমা বিএনপি নেতা ডাক্তার ইউসুফ আলী কমা রঞ্জু বিশ্বাস কমা হান্নান শেখ কমা মাসুদ রানা কমা তানভীর হোসেন কমা আজম মৃধা কমা আবুল হোসেন কমা কামরুল মৃধা কমা মিল্টন জমাদ্দার ও হিরোকসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন কমা নড়াইল ২ আসনে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাঁরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন কমা ধানের শীষের গণজোয়ার ও স্রোতে সব ষড়যন্ত্র ভেসে যাবে এবং জনগণের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
জেএইচআর