ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৩৭ পিএম

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ও আলীরটেক ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবির। 

বুধবার বিকেলে এসব ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে কেন্দ্রের অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সার্বিক বিষয়গুলো মনিটরিং করা হয়। 

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির বলেন, নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। একটি সুন্দর, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনে সবাইকে একযোগে কাজ করতে হবে। এর মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

এ সময় সেনাবাহিনী, র‍্যাব-১১, বিজিবি, কোস্টগার্ডসহ সব বাহিনীর প্রতিনিধি দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!