ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বকুল

নির্বাচিত হলে খুলনা-৩ আসনে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:০৯ এএম

নির্বাচিত হলে খুলনা-৩ আসনে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে

জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে খুলনা-৩ নির্বাচনী এলাকায় একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনা-৩ আসনটি মূলত শ্রমিক ও সাধারণ মানুষের এলাকা হিসেবে পরিচিত। এখানে মানসম্মত চিকিৎসা সেবার চরম সংকট রয়েছে। জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য এই অঞ্চলের মানুষকে আজও ঢাকার ওপর নির্ভর করতে হয়। এই বঞ্চনার অবসান ঘটাতেই তিনি নির্বাচিত হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবেন, যেখানে নামমাত্র মূল্যে সাধারণ মানুষ সকল আধুনিক চিকিৎসা সেবা পাবেন।

বুধবার বিকেলে আরংঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। 

নির্বাচনী পথসভায় অংশ নিয়ে বকুল বলেন, এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা তার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি অভিযোগ করেন যে, দীর্ঘ সময় ধরে এই এলাকাটি কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মিত হলে স্থানীয় নাগরিকদের আর সামান্য চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটতে হবে না। 

গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান। বকুল প্রত্যয় ব্যক্ত করেন যে, জনগণের রায় নিয়ে তিনি সংসদে যেতে পারলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কোনো আপস করবেন না। নির্বাচনী প্রচারণার এই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

আরংঘাটা ইউনিয়নে আয়োজিত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।

আরংঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণসংযোগ ও পথসভাগুলোতে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এএন
 

Link copied!