ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:১৮ পিএম

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন পৌরসভা স্বর্ণঘোষ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফট্যানেন্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী হাসান এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে এই অভিযান চালানো হয়। শরীয়তপুর আর্মি ক্যাম্পের অধীনে থাকা ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল এই অভিযানে নেতৃত্ব দেয়। অভিযানকালে মন্টু তালুকদারকে বাড়িতে না পাওয়ায় তাঁর স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় ওই বাড়ি থেকে একটি শটগান, দুটি একে ২২ বোর রাইফেল, একটি একনালা বন্দুক, তিনটি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগানের গোলাবারুদ, ৫৭ রাউন্ড রাইফেলের গোলাবারুদ, ১২ রাউন্ড ৯ মিলিমিটার পিস্তলের গোলাবারুদ, একটি বিদেশি ছুরি বা ড্যাগার, তিন বোতল বিদেশি মদ এবং মাদকদ্রব্য গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনী আরও জানায়, পলাতক মন্টু তালুকদার সাতটি মামলার অভিযুক্ত আসামি।

এদিকে নড়িয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মুক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি গ্রাম থেকে একটি একনালা বন্দুক, ৭টি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাব্বি মোড়ল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। 

একই সময় ডামুড্যা আর্মি ক্যাম্পের পক্ষ থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মেজর আবরারের নেতৃত্বে ইরিকোটি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি এবং দুটি ছুরি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সব ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!